পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি।মুখপাত্র দাবি, গত ৬ ও ৭ মে নিজেরাই পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে, তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে। তবে, পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেয়ার পরই কেবল যোগাযোগ করবে।লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই। কারণ, এর সাথে ১৬০ কোটি মানুষের জীবন জড়িত। পাকিস্তান খুব পরিপক্কতার সাথে সংঘাত মোকাবেলা করেছে বলেও জানান।তিনি বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা LoC-তে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি। তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

বিসিসিআইয়ের কোষাগারে ২০ হাজার ৬০০ কোটি রুপি
বিসিসিআইয়ের কোষাগারে ২০ হাজার ৬০০ কোটি রুপি

বিশ্ব ক্রিকেটে সব থেকে প্রভাবশালী এবং ধনী বোর্ড হিসেবে পরিচিত ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতদিন এই সংস্থার সম্পদ নিয়ে নানা Read more

জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এ Read more

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন