আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। যাদের সেবা ছাড়া একজন রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন, তিনি হলেন নার্স, সেবিকা। তাদের সম্মান জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।চিকিৎসকদের পাশাপাশি রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন নার্সরা। সঠিক সময়ে ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের দিকে নজর রাখা ইত্যাদি ছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স। অস্ত্রোপচারর সময় চিকিৎসককে সহায়তা করার কাজও তারা করে থাকেন। নার্সদের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতেই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।কিন্তু কীভাবে শুরু এই দিনটির? কে রয়েছেন দিনটির নেপথ্যে?১৯৫৩ সালে আন্তর্জাতিক নার্স কাউন্সিলে (আইসিএন) নার্সদের স্বীকৃতির জন্য একটি বার্ষিক দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাই ছিল প্রথম প্রস্তাব। তবে এই প্রস্তাব শেষমেশ স্বীকৃতি পেয়েছিল ১৯৭৪ সালের ১২ মে। এই দিন ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মনোনীত করা হয়। এই বছরের আন্তর্জাতিক নার্স দিবসের থিম হলো ‘আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ। নার্সদের যত্ন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে।’আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে। ফ্লোরেন্স নাইটিঙ্গল ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন। তার সেই অবদানকে স্মরণ করে তাঁর জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।আমাদের দেশে এ বছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, নার্সরা সুরক্ষিত থাকলে, তাদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে।স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ৫ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে স্বাস্থ্য খাতে জনবল সমস্যা ব্যাখ্যা করার সময় নার্স–সংকটের কথা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বিভিন্ন হাসপাতালে নার্সসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীর শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ
চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি Read more

গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো
গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেছেন, গাজার ভয়াবহ মানবিক Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য Read more

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম (৪৮) নামে এক পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত হয়েছেন।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ Read more

টিকটকে পরিচয়: ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক
টিকটকে পরিচয়: ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক

ভোলায় কলেজ পড়ুয়া ছেলে রনির সঙ্গে টিকটকে পরিচয় হয় ইরিছা চং (২৩) নামের এক চীনা যুবকের। এরপর তাদের মধ্যে গড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন