কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম (৪৮) নামে এক পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত হয়েছেন।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আন্নাছ পিতলগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি পল্লি ভেটেরেনারি চিকিৎসার পাশাপাশি ভেটেনারি ওষুধের ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গরুর খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে দুধ দোহন করতে যান আমিনুল ইসলাম আন্নাছ। এসময় মেশিনের বৈদ্যুতিক তার লিকেজ থাকায় লিকেজের ওই অংশ শরীরের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন
সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন

বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। আর সংস্কারও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন Read more

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য আজ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস Read more

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

ফের কমলো সোনার দাম
ফের কমলো সোনার দাম

দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে Read more

শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকার জন্য নুর আমিন (৩৮) নামের এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুন) নির্যাতনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন