দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তামিম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে  থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার  (১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  তাজরুল ইসলাম। নিহত তামিম হোসেন (৪০)  বিরামপুর পৌরশহরের  চরকাই (হাজারদাগ) গ্রামের রফিকুল ইসলামের জামাই। সে দীর্ঘ দিন যাবৎ ঐ গ্রামে ঘর জামাই হিসেবে ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী  বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল। এসময় দক্ষিণ দিকে ২৯৫ নং ব্রীজ সংগ্লন বসুন্ধরা এলাকায় পৌঁছালে রেললাইন পার হবার সময় তিনি ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী শিশু সন্তান আহত হয়। তারা শহর থেকে ঔষধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। হাকিমপুর (হিলি) রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাজরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে নিহতের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি Read more

শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে সাতটার Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন