দিনদিন এলাকায় বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন এলাকাবাসী। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফলিয়া ও পানিপাড়া গ্রাম সহ আশপাশের গ্রামে দিনে দিনে ছড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও মাদকসেবন।তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফলিয়া বাজারে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দেন সচেতন এলাকাবাসী। এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে চিঠি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। মতবিনিময় সভায় গ্রামের সর্বজন মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আক্তার খালাসীর সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনীতিবিদ আহমেদ সিকদারের পরিচালনায় বক্তব্য দেন, জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, খবির মিয়া, মনিরুজ্জামান মনির ও মাওলানা আব্দুর রহমান প্রমুখ। সভায় দুই গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয়রা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে। বিশেষকরে বারাশিয়া নদীর বেড়িবাঁধসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বসে জুয়া ও মাদকের রমরমা আসর। উঠতি বয়সের যুবক ও তরুণরা এ আসরে প্রতিদিন বসেন। এমনও হয়েছে, মাদকের টাকার জোগার করার জন্য এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সফল হয়নি। তাই আমরা এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষকে নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন।মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও  সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) Read more

গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের
গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ Read more

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন