যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। কিন্তু, দীর্ঘস্থায়ী খুশি যেন লেখা নেই কাশ্মীরবাসীর কপালে; খবর মিলেছে আরও এক বিস্ফোরণের। শনিবার (১০ মে) রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর, বারামুল্লা ও জম্মুতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক ভিডিও শেয়ার করে লিখেছেন, কোনো যুদ্ধবিরতি নেই। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।এর আগে, শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান তিনি। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে।শ্রীনগরভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎবিচ্ছিন্নতা এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা পরিষ্কার নয়। এগুলো ক্ষেপণাস্ত্র নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, তা জানা যায়নি।উমর মেহরাজ আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।অথচ, মাত্রই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। কিন্তু সন্ধ্যা নামলেই এই সৈকতজুড়ে নামে অন্ধকার। কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল- Read more

রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা মাস্কের
ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা মাস্কের

ভেনেজুয়েলায় বিনমূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই Read more

ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০
ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন