কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার (৯ মে)  রাত সাড়ে ১১টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রাকিব ও গুরুতর আহত জিসান ওই এলাকার শামসুল হকের ছেলে। ঘাতক দুলাভাই নিহত কিশোরের আপন মামাতো ভাই ও ভগ্নিপতি ফারুক মিয়া (২৪)। সে একই এলাকার মৃত হাসেম   বেপারীর ছেলে।শনিবার(১০ মে) দুপুরে কুলিয়ারচর ছয়সূতি এলাকা থেকে ঘাতক দুলাভাই ফারুক মিয়া ও তার মা হোসনা বেগমকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ মে দুপুরে ঘাতক ফারুক মিয়া তার স্ত্রী নাবিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রাতে কাজ থেকে ফিরে নাবিলার ভাই জিসান তার দুলাভাই ফারুক মিয়াকে বোনের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে বাকবিতÐা হয়। এসময় জিসানের ছোট ভাই রাকিব এসে তাদের সামনে দাঁড়ালে দুই ভাইকে একসাথে মারধর করে ফারুক মিয়া।দুলাভাই ফারুক মিয়া তার শ্যালক রাকিব মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে ও আরেক শ্যালক জিসান মিয়াকে গুরুত্বর আঘাত করে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুত্বর আহত রাকিব মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও আরেক শ্যালক  আহত জিসান মিয়াকে হাসপাতালে ভর্তি রাখে। শনিবার সকাল ৭টায় স্থানীয়রা জানতে পারে রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। নিহতের চাচা মো. সেন্টু মিয়া বলেন, ৬ বছর আগে আমার ভাতিজি নাবিলার সাথে প্রেম করে বিয়ে করে ফারুক। তাদের সংসারে ৫ বছর ও দুই বছরের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগে থাকতো। এলাকার বখাটে ছেলে ফারুক। সে নিয়মিত নেশা করতো। ৯ মে দুপুরে ফারুক তার বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মারধরের বিষয়টি তার দুই শ্যালক জিজ্ঞাসা করতে গেলে তাদের দুই জনকে মারধর করে আহত করে ফারুক। গুরুতর আহত রাকিব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। জিসান বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছে। নিহতের চাচাতো বোন আফসানা বলেন, আমাদের এলাকার বখাটে ছেলে ফারুক। সে নেশা করে এলাকার মানুষদের সাথে নিয়মিত ঝগড়া করতো। ঘাতক ফরুক রাকিবকে হত্যা করেছে। আমার আরেক ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ঘাতক ফারুকের ফাঁসি চাই। ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে শনিবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। রাকিব নামে কিশোরের মৃত্যুর ঘটনায় তার দুলাভাই ফারুক মিয়াকে পাশ্ববর্তী উপজেলার ছয়সূতি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ফারুকের মা হোসনা বেগমকেও গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
”এন-সার্কেল’-এ বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত’
”এন-সার্কেল’-এ বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই, পলাতক শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইন Read more

উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে Read more

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। Read more

নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন