দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় নাম পরিবর্তনের এই প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল, যা বাস্তবায়নে গত ৬ মে আদেশ জারি করা হয়।জানা গেছে, এই ১৬টি প্রতিষ্ঠানের মূল ফটকের সাইনবোর্ড, অফিসিয়াল কাগজপত্র ও ওয়েবসাইট থেকে নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে দ্রুত এই পরিবর্তন কার্যকর করার পাশাপাশি বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।নাম পরিবর্তিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দির ‘শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’, যা এখন থেকে পরিচিত হবে ‘বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ হিসেবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’-এর নতুন নাম ‘টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’। বরগুনার আমতলির ‘শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’। পাবনার সাঁথিয়ার ‘শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ এখন ‘সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামেই পরিচিত হবে।এ ছাড়া ফরিদপুর, শরীয়তপুর, নওগাঁ, যশোর, জামালপুর, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় অবস্থিত আরও একাধিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরগাঁওয়ের ‘ড. এম এ ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ঠাকুরগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজ’। এসব প্রতিষ্ঠানের নাম থেকে বাদ পড়েছে শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, ওয়াজেদ চৌধুরী, শফিকুল ইসলাম খোকা, আবু শারাফ সাদেকসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম।প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক আদেশে ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৩টি কলেজসহ মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে। এ ছাড়া তারও আগেও ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বিশ্ববিদ্যালয়, ৬টি মেডিকেল কলেজ ও ১৪টি হাসপাতাল থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে সরকার। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত Read more

দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো Read more

ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক
ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক

দখলদার ইসরায়েলকে রুখতে ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে Read more

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।৫৫ বিজিবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন