ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। সংবাদমাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।জিওটিভি জানায়, ভারতের বিরুদ্ধে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ পরিচালনা করছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। ভোরের দিকেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করার ঘটনাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হলো ভাটিন্ডা বিমানঘাঁটি। ভারতীয় বিমানবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছেই স্থাপিত হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর, যা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত। ভিসিয়ানা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত হয়। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই অস্ত্রগুলো বিশেষভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে রাখা হয়নি।পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারতের ক্রমাগত আক্রমণ তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।‘বুনিয়ান উল মারসুস’ শব্দগুচ্ছ কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। এটি পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি, ঐক্য এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস

 ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ Read more

সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (৯ Read more

যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার

যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট Read more

নুরুল হক নুর ঢাকা মেডিকেলে
নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

ঢাকা বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক Read more

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন