চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।  নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।নিহতের পিতা নুর ইসলাম জানান, ‘আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।’ তিনি আরও জানান, ‘ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে। ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।’চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গুলিবর্ষণের সত্যতা স্বীকার করে জানান, ‘কয়েকজন স্বর্ণ চোরাকারবারির উপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল ২০০ গজ ভারতের অভ্যন্তরে। ওই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের মো. হাবিব (২১) নামে এক শ্রমিক Read more

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি Read more

‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’
‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’

দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর Read more

পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ। নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের Read more

হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই
হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের নির্মাণ Read more

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স এবং ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন