কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোখের জলে দুই বন্ধুকে শেষ বিদায় দিয়েছেন পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। শুক্রবার (০৯ মে) দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সঙ্গে তাদের দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেয়। মুফতি মো. খলিলুর রহমান জানাজার নামাজে ইমামতি করেন। জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের ছেলে হাসিবুল হাসান শোভন (১৭) ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিকের ছেলে আনসার উদ্দিন আহমেদ লাম (২০)। তারা দুজনই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজনেই স্কুল জীবন থেকেই একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।জানা গেছে, লাম এবং শোভনের পাশাপাশি এলাকা। এক সঙ্গে বেড়ে উঠা। একই সঙ্গে পড়ালেখা। এসএসসিতে দুজনের একই ফলাফল। এইচএসসিতে একজন ঢাকায় এবং অপরজন পাকুন্দিয়া কলেজে ভর্তি হন। দুজন দুই কলেজে ভর্তি হলেও অটুট থাকে তাদের বন্ধুত্ব। তাই ঢাকা থেকে বাড়ি এলেই এক সঙ্গে ঘুরে বেড়াতেন দুই বন্ধু। গত বুধবার  ঢাকা থেকে বাড়ি আসেন লাম। বৃহস্পতিবার বিকেলে এক সঙ্গে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হন। কিন্তু মুহূর্তেই তাদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়। মোটরসাইকেলে উপজেলার থানারঘাট এলাকায় ঘুরতে যাওয়ার সময় পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের বরাটিয়া এলাকায় পৌঁছলে একটি কুকুর তাদের গাড়ির সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শোভন মারা যান। গুরুতর আহন হন লামসহ সিএনজির পাঁচ আরোহী। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে লাম মারা যান।এদিকে এক সঙ্গে দুই বন্ধুর মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করেন হাজারো মানুষ। এছাড়াও জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানাজার নামাজে উপস্থিত হয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি
ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের Read more

ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ
ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ

শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ধর্মীয় ভিসা নিয়ে পাকিস্তানে যান ওই ভারতীয় নারী। এরপরেই ইসলাম ধর্ম গ্রহণ এবং এক পাকিস্তানি নাগরিককে বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন