রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন হয় এই তরুণ ব্যবসায়ীর।এর আগে সকাল ৯টার দিকে উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গ্রামবাসী। প্রিয়জনের বিদায়ে শোকের আবহ নেমে আসে পুরো এলাকায়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়ে থাকেন কফিনের দিকে।এর আগে রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন সহকর্মী, প্রতিবেশী ও স্থানীয় শত শত মানুষ।নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে তিনি বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন আবুল কালাম।প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম। আকস্মিক এই দুর্ঘটনায় হতভম্ব হয়ে পড়েন আশপাশের লোকজন।দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ বহন করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে।এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, ‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা।’ আমি কীভাবে ওদের বোঝাই যে, ওদের বাবা আর কখনো জাগবে না! আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমি আর আমার সন্তানরা দিশেহারা।’নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ‘আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারটি যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা পাবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. Read more

৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির Read more

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার (১৮ জুন) ভোরে দু’দফায় ২৫টি Read more

রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার
রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (রুয়েক) উদ্যোগে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে Read more

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ Read more

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বানিজ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন