বিএনপি এবং দলটির অঙ্গসংগঠন ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।তিনি বলেন, ‘বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।’শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।এর আগে শুক্রবার (৯ মে) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে। এ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিন বিকেল সাড়ে চারটার পর থেকেই জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান। এদিকে অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাত থেকে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী
রাত থেকে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি Read more

কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 
কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে।বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক Read more

দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী
দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী

বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে Read more

‘বিএনপি ক্ষমতায় আসলে প্রতি ঘরে হেল্প কার্ড দেয়া হবে’
‘বিএনপি ক্ষমতায় আসলে প্রতি ঘরে হেল্প কার্ড দেয়া হবে’

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির মহিলা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ফরম বিতরণের মধ্য দিয়ে এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন