রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ইলিশ মাছ। মাছটির ওজন ১ কেজি ৯৬০ গ্রাম, যা বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার দৌতলদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে ইসমাইল হালদার জাল ফেললে ইলিশ মাছটি ধরা পড়ে।স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ইলিশ মাছটি আমি সরাসরি জেলের কাছ থেকে ৪ হাজার ২শ’ টাকা প্রতি কেজি দরে মোট ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেই। পরে এক প্রবাসীর কাছে মুঠো ফোনের মাধ্যমে মাছটি সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছি।তিনি আরও জানান, দৌলতদিয়া মাছ বাজারে বিভিন্ন ধরনের বড় বড় মাছ পাওয়া গেলেও এত বড় ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না। এই বছরের প্রথম এত বড় একটি ইলিশ মাছ বেচাকেনা করলাম।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ বছর পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়লেও এত বড় ইলিশ মাছ সচরাচর পাওয়া যায় না। বড় বড় মাছ পেয়ে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা তা বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার
বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের Read more

শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!
শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছে না। যেখানে রোগী, সেখানেই দালাল হাজির হচ্ছে। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে Read more

নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি
নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে Read more

বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি
বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার Read more

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন
জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন