কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মাহিদ হাসান ছিদ্দিক সেজাদ (২১)। নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার, স্বজন আর এলাকাবাসী। মাহিদ ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার ব্যবসায়ী হারুনুর রশিদের ছেলে। শান্ত-সৌম্য, ভদ্র এই তরুণের অকাল মৃত্যু কেউই যেন মেনে নিতে পারছেন না। স্থানীয়রা বলছেন, এমন মৃত্যুতে পুরো এলাকাই আজ স্তব্ধ।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের বাকঁখালী নদীতে গোসল করতে নামেন মাহিদ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও মাহিদ ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘণ্টা খানেক তল্লাশি চালিয়ে নদীর এক কোণা থেকে মাহিদের নিথর দেহ উদ্ধার করে।স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ওর মতো ছেলে খুব কম দেখা যায়- ভদ্র, নম্র, পরিশ্রমী। এলাকার সবাই তাকে ভালোবাসতো। এই শোক শুধু তার পরিবারের নয়, আমাদের সবার।মাহিদের সবচেয়ে কাছের বন্ধু রিফাত ইসলাম ভেঙে পড়া কণ্ঠে বলেন, ভাইরে, ওর সঙ্গে শেষ কথা হয়েছিল সকালে। বলেছিল দুপুরে গোসল সেরে বিকেলে আড্ডা দিব। কে জানতো, এটাই ওর শেষ কথা হবে! আমরা এখনো বিশ্বাস করতে পারছি না।স্থানীয় কলেজছাত্রী আরিফা সুলতানা বলেন, মাহিদ ছিল খুব ভালো মনের মানুষ। কারো সঙ্গে উঁচু স্বরে কথা বলতে শুনিনি কখনো। ও চলে যাওয়ায় মনে হচ্ছে, এলাকার একটা শান্ত নির্ভরতা হারিয়ে গেল।ঘাটপাড়ার দোকানদার আজিজ সওদাগর বলেন, প্রতিদিন দোকানের সামনে দিয়ে হাসিমুখে যেত। বলত, ‘চাচা দোয়া করবেন’। আজও সে আসবে মনে হচ্ছে, কিন্তু জানি সে আর আসবে না।এদিকে সম্ভাবনাময়ী এই তরুণের মৃত্যুর খবরে মুহূর্তেই ভিড় জমে তার বাড়িতে। আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশীরা সবাই কান্নায় ভেঙে পড়েন। মাহিদের মা বারবার ছেলের ছবি বুকে জড়িয়ে বলছিলেন, আমার মাহিদকে ফিরিয়ে দাও। ও তো কিছু খারাপ করে নাই।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

‘পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা’
‘পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা Read more

বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

নতুন মৌসুম শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফিফার নিষেধাজ্ঞায় থমকে গিয়েছিল ক্লাবটির দলবদল কার্যক্রম। তবে শেষ Read more

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা, আনুমানিক সাড়ে ৬টার সময়, Read more

গরমে শরীরে শক্তি জোগায় আখের রস
গরমে শরীরে শক্তি জোগায় আখের রস

চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন শরীর ক্লান্ত ও জর্জরিত, তখন এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন স্বর্গীয় শান্তি। শুধু স্বাদেই নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন