সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী-কাঁঠালবাড়ী সংঘর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো আর্থিক সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত ওই সংঘর্ষে দক্ষিণ বুড়দেও গ্রামের অন্তত সাতটি পরিবার চরম ক্ষতির সম্মুখীন হন।সংঘর্ষে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ও লুট করে নেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় নারী-শিশুদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে বলেও অভিযোগ রয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন অবগত হলেও এখন পর্যন্ত কেউ খোঁজ নেয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, কেউ ব্যক্তি উদ্যোগে বা সরকারিভাবে একটু সহায়তা করলে তাদের দুঃখ-দুর্দশা কিছুটা হলেও লাঘব হতো। ফলে কূলকিনারা না পেয়ে আর্থিক সহায়তার জন্য গত ৭ মে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।সর্বাধিক ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক জানিয়েছেন, তার দুটি গরু, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ২ লাখ ৯২ হাজার টাকার ক্ষতি হয়েছে। অন্য ভুক্তভোগীদের মধ্যে জসিম উদ্দিনের ক্ষতি ১ লাখ ৪৪ হাজার টাকা, নবী হোসেন মিয়ার ৮০ হাজার, মিলন মিয়ার ১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং হেলাল মিয়ার ক্ষতি হয়েছে ২৭ হাজার টাকা। মৃত বীর মুক্তিযোদ্ধা আওয়াল মিয়ার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকার ক্ষতি করা হয়। হেলেনা বেগমের ক্ষতির পরিমাণ ১২ হাজার টাকা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি
ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি

ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল- নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক বিশেষ অভিযানে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানী পুত্রাজায়া ও আশেপাশের এলাকায় আটককৃতরা Read more

ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা
ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন