কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর সোহাগসহ ১০ জনের নাম উল্লেখ করে ২৫ জনের নামে মামলা দায়ের করেছেন থানা পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন কিলো-৯ ডিউটি পালন করার সময় গোপন সংবাদে জানতে পারে গাছতলাঘাট মাছ বাজার সংলগ্ন সোহাগ কাউন্সিলরসহ তাঁর অনুসারীরা অবস্থান করছে। সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে সোহাগ কাউন্সিলরকে গ্রেপ্তার করলে তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে কাউন্সিলরকে ছিনিয়ে নেয়। এ সময় সোহাগ কাউন্সিলর এর অনুসারীদের হামলায় এসআই শাহাদাত হোসেন, আসিবুল হক ভূইয়া, এসআই জহুরুল ইসলাম আহত হয়। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনসহ ২৫ জনের মামলা করে। মামলায় আসামিরা হলেন, গাছতলাঘাট এলাকার কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ (৪৭), তার সহধর্মিনী শামীমা আক্তার (৩৫), মো. উজ্জ্বল মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২), ফরহাদ মিয়া (২৭), নাদিম মিয়া (২৩), রাকিব ওরফে চাতমী রাকিব (২৪), জনি মিয়া (২৩), কায়েফ (২০) ও  সুমন মিয়া (৪৫)।এ বিষয়ে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বলেন, সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি মামলার আসামি। সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গিয়ে আমিসহ আরো ২ জন এসআই আহত হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, ভৈরবে ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২ পরিচালনা করা হচ্ছে। চিহ্নিত আওয়ামী লীগের  একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ কাউন্সিলর আওয়ামী লীগের একজন স্বক্রীয় নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আমাদের কাছে একাধিক তথ্য রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গেলে তার সাঙ্গপাঙ্গরা পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। ভৈরব থানার ৩ জন এসআই আহত হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি। বুধবার (১ এপ্রিল) Read more

সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবির ঘটনায় অমি শেখ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাসাইল Read more

চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই
চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন