উপজেলার বিভিন্ন গ্রামে ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ ছাড়াও গ্রামের মেঠোপথ ও বাড়ির ধারে একেকটি গাছ আচ্ছাদিত হয়ে আছে লাল ফুলে। প্রখর রৌদ্রদীপ্তে এই বিপুল বর্ণবৈভব চোখে প্রায় ঘোর লাগিয়ে দেয়। দিনে দিনে গুচ্ছ গুচ্ছ ফুলের চারপাশে সবুজ পাতারা ফুলগুলোকে যেন সযত্নে রচিত স্তবকে পরিণত করে তুলেছে। চলতি পথে আপনা থেকেই পথিকের দৃষ্টি চলে যায় সেদিকে। অনাবিল আনন্দের অনুভূতি মনকে প্রশান্ত করে।কৃষ্ণচূড়া ফুলে রাঙায়িত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ চত্বর, জামালদী বাসস্ট্যান্ড এলাকা, হামদার্দ বিশ্ববিদ্যালয়, বালুয়াকান্দি  মেঘনা ভিলেজ পার্ক, ভবেরচর, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল, হালকা লাল, হলদে আভা ছড়িয়ে প্রকৃতিকে করেছে নয়নাভিরাম। যা উপজেলার নাগরিকদের হৃদয়-মন কেড়ে নিয়েছে। প্রতিদিনই সকাল-বিকেলে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবক-যুবতী এর সৌন্দর্য উপভোগে মেতে উঠে। উপজেলা বন কর্মকর্তা জানান, কৃষ্ণচ‚ড়া শোভাবর্ধনকারী বৃক্ষ, পাখিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে, জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ও মাটি ক্ষয়রোধ করে থাকে। কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এটি ফাবেসি পরিবারের অন্তর্গত। পাকিস্তান, ভারতে এই ফুলকে গুলমোহর নামেও ডাকা হয়। এর আদি নিবাস আফ্রিকার মাদাগাস্কার। ১৮২৪ সালে সেখান থেকে প্রথম মুরিটাস, পরে ইংল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তার ঘটে। এখন জন্মে আমেরিকা, ক্যারাবিয়ান অঞ্চল, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, ভারতসহ বিশ্বের বহু দেশে।ধারণা করা হয়, কৃষ্ণচূড়া ভারত উপমহাদেশে এসেছে তিন থেকে চারশ’ বছর আগে। তবে ফুলের নাম কী করে কৃষ্ণচূড়া হলো সে সম্পর্কে ধুম্রজাল রয়েছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়ায় পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় পাওনা টাকা নিয়ে মামলা ও বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের ওই Read more

মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো সময় একে অপরের সঙ্গে যোগাযোগ ও কথা বলা একেবারে সহজ। এর অন্যতম মাধ্যম হলো মেসেঞ্জার, Read more

চট্টগ্রামে এনসিপির ৯ প্রার্থী ঘোষণা: নারী প্রার্থী দিয়ে নতুন দৃষ্টান্ত
চট্টগ্রামে এনসিপির ৯ প্রার্থী ঘোষণা: নারী প্রার্থী দিয়ে নতুন দৃষ্টান্ত

চট্টগ্রাম অঞ্চলে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৬টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ জুলাই) সকালে ও দুপুরে পৃথকভাবে মরদেহ Read more

১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি
১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য Read more

কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার ঘটলেও অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন