বগুড়ায় পাওনা টাকা নিয়ে মামলা ও বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের ওই ব্যক্তি মঙ্গলবার (২৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এর আগে সোমবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের খন্দকারপাড়ায় হাইস্কুলের সামনে তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজ আলম। পুলিশ ও স্বজনরা জানান, নিহত আরিফুল ইসলাম মুন্না বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামের মৃত ডা. ইয়াসিন আলীর ছেলে। একই এলাকার আবদুল আজিজের ছেলে আবদুস সায়েম কিছুদিন আগে মুন্নার কাছে কিছু টাকা ধার নেন। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দেওয়ায় মুন্না তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মামলা তুলে নিতে সায়েম তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।ঘটনার দিন রাত ১১টার দিকে মুন্না গ্রামের হাইস্কুলের সামনে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে সায়েম ও তার লোকজন মুন্নার ওপর হামলা চালায়। একপর্যায়ে সায়েম ছুরি বের করে মুন্নার পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত মুন্নাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজ আলম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সায়েম ছুরিকাঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান। মঙ্গলবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার প্রস্তুতি

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন