চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৭ এপ্রিল ) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় সেখান থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭ ধরা লঙ্ঘন, ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন
১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর Read more

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন