কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার জেরে পাকিস্তানশাসিত কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্বজুড়ে নেতাদের একের পর এক প্রতিক্রিয়ার মুখে এখন কূটনৈতিক চাপে পড়েছে দিল্লি।বুধবার (৭ মে) ভোররাতে চালানো এ হামলায় বিশ্ব নেতারা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং পারমাণবিক উত্তেজনা প্রশমনে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে। মার্কিন প্রতিক্রিয়া: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘এটি লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, ‘আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘এক্স’-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।জাতিসংঘের উদ্বেগ:জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, ‘(কাশ্মীরের) নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশ্ব ভারত-পাকিস্তানের সংঘাতের জন্য প্রস্তুত নয়।’চীনের প্রতিক্রিয়া: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একইসঙ্গে চীনেরও প্রতিবেশী’। ‘সব ধরনের জঙ্গি কার্যক্রমের বিরোধিতা করে চীন’।’শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া, শান্ত ও ধৈর্যশীল থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে আহ্বান জানাচ্ছি’, বলেন মুখপাত্র।জাপান, ফ্রান্স ও রাশিয়ার প্রতিক্রিয়া: জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, কাশ্মীরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানালেও প্রতিশোধমূলক পদক্ষেপ এবং পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানাচ্ছি।ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো এক টিভি সাক্ষাৎকারে বলেন, ভারত নিজেকে জঙ্গি হামলা থেকে রক্ষায় সচেষ্ট হতে পারে, তবে আমরা উভয় পক্ষকে ধৈর্য্য ধরার আহ্বান জানাই যাতে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি না হয়।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি, শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে।ইসরায়েলের অবস্থানভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। জঙ্গিদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ করে কেউ রেহাই পাবে না।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ Read more

উল্লাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
উল্লাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

যৌতুকের অর্থ পরিশোধ করতে না পারায় গৃহবধু খাদিজা খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে তার স্বামী আনোয়ার হোসেন বিরুদ্ধে।ঘটনাটি Read more

ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম
ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম

ক্ষুদ্রঋণ খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে দেশে অচিরেই চালু হচ্ছে মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো- এমএফ-সিআইবি সিস্টেম, যা ব্যাংক ঋণের সিআইবি-এর Read more

কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সাংবাদিক জীবনের নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন