২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।ফলাফলে জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে ৬টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা বোর্ডে কুমিল্লা জেলার অবস্থান চতুর্থ। প্রথম স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী জেলা, তৃতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নোয়াখালী ও চাঁদপুর।জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, প্রথম হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী। এ জেলায় পাশের হার ৬৯ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৫ জন।দ্বিতীয় হওয়া ফেনী জেলায় ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ হাজার ৬৪২ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১০ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। এ জেলায় পাশের হার ৬৬ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২৫ জন।তৃতীয় হওয়া লক্ষ্মীপুর জেলায় ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে ১৫ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১০ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এ জেলায় পাশের হার ৬৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫৬ জন।চতুর্থ হওয়া কুমিল্লা জেলায় ৬০২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৭ হাজার ৩৩১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ৩৭ হাজার ৩০৮ জন। এ জেলায় পাশের হার ৬৫ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৮৫ জন। জিপিএ-৫ এর দিক দিয়ে কুমিল্লা জেলা সবার চেয়ে এগিয়ে রয়েছে।পঞ্চম হওয়া নোয়াখালী জেলায় ৩০২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৯১৬ জন। এদের মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৮৭৬ জন। এ জেলায় পাশের হার ৫৯ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন।ষষ্ঠ হওয়া চাঁদপুর জেলায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪ হাজার ৬৪৯ জন। এদের মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৭৮৩ জন। এ জেলায় পাশের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম জানান, ফলাফলের দিক দিয়ে কুমিল্লা চতুর্থ হলেও জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ড এগিয়ে রয়েছে। এবার গণিত বিষয়ে ফলাফল খারাপ করার কারণে এর চাপ সমগ্র ফলাফলের উপর গিয়ে পড়েছে। আমরা স্কুল প্রধানদের সাথে বসে ফলাফল খারাপের কারণগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত শুরু
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত শুরু

ভারতের কর্তৃপক্ষ সম্প্রতি ৪০ রোহিঙ্গাকে সাগরে ছুড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে Read more

বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন