জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।হুমকির শিকার সাংবাদিকরা হলেন— দৈনিক বাংলা ও নিউজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কাজি তানভিরুল ইসলাম রিগ্যানের সহধর্মিণী মনিরা ইসলাম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার, দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট সজীবুল ইসলাম পাভেল, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সউদ তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল আই নিউজের জেলা প্রতিনিধি আবু রায়হান, নাগরিক টেলিভিশন ও দৈনিক শিক্ষাডটকমের জেলা প্রতিনিধি মাহফুজার রহমান প্রমুখ। এছাড়াও আরও অনেক সাংবাদিক হুমকি পেলেও তারা নাম প্রকাশ করতে চাননি।অভিযুক্ত শিক্ষক হলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা নাফসি তালুকদার। তার বিরুদ্ধে হাসপাতালের ডাক্তার-নার্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী এবং এমনকি এসিল্যান্ডের সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে। এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সাংবাদিক নেতাদের। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকের।এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাফসি তালুকদার বলেন, ‘চাঁদাবাজ, গুন্ডা, হিরো মাস্তান, শিক্ষক- আমিই সব।’এ প্রসঙ্গে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘হুমকির বিষয়ে সাংবাদিকরা জিডি করেছেন। আমরা জিডি গ্রহণ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’উল্লেখ্য, গত মঙ্গলবার নাফসি তালুকদারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নবম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে বেত্রাঘাত করেন। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এর পরপরই শিক্ষক নাফসি তালুকদার সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে  একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার

চাকরিতে ১৪ তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার (২৪ Read more

টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০
টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০

কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত শরনার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গারা বিভিন্ন কাজের বাহানা দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে একাকার হয়ে মিশে যাওয়ার ঘটনা দিনের Read more

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ Read more

রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে
রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল Read more

সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ Read more

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। আজ বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন