ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ছাদ উড়ে যাওয়া দুর্ঘটনার চালক শহীদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে। র‍্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১৭ এপ্রিল দিনগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এরপরও ওই অবস্থায় অন্তত ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎসকারের মুখে জনরোষে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক। এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও হেলপাড়ের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু
ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

ভারতের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ৬ কিশোরী ডুবে মারা গেছে। ঘটনার সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ফোনে রিলস Read more

সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে Read more

বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন