সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার উপজেলার প্রানকেন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে দিনে পরিক্ষা, রাতে চলে রমরমা কোচিং বাণিজ্য।এদিকে উপজেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশের কোচিং সেন্টার; কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকানসমূহ বন্ধ রাখতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ প্রশাসনের এমন নির্দেশনা ব্যত্তয় দেখা গিয়েছে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।জানাগেছে, দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর গত ৩মে চালু হয়েছে কোচিং বাণিজ্য। সন্ধ্যা নামলেই একে একে দল বেঁধে বিদ্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সকলে বিদ্যালয়ে প্রাইভেট ও এক্সট্রা ক্লাসের জন্য আসেন৷ এসব ক্লাসে প্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষার্থীরাও কোচিং করছেন৷আমিনুল ইসলাম নামে একজন অভিভাবক বলেন, চলতি মাসের ৩ তারিখ হতে পাইলটে কোচিং চালু হয়েছে। আমার মেয়েকে আমি সেখানে কোচিং করাই না, আমি বাইরে পড়াই। স্কুলে অন্যন্য ৭০-৮০জন স্টুডেন্ট নিয়ে কোচিং চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, মূলত এসএসসি ও এইচএসসি পরিক্ষার সময় সারাদেশে কোচিং বন্ধ থাকে। কিন্তু পাইলট পরিক্ষা কেন্দ্রে সারাদিন পরিক্ষা হলেও রাতে কোচিং করানো হয়। প্রধান শিক্ষক  একক সিদ্ধান্তে অন্যান্য শিক্ষকদের দিয়ে কোচিং করাচ্ছে। এটাতো নিয়ম বর্হিভূত, আমরা চাই পরিক্ষা চলাকালিন সময়ে কোচিং বন্ধ থাকুক।এ বিষয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, না আমরা ঐভাবে কোচিং করাচ্ছি না, সন্ধ্যার পর পরিক্ষার্থী ছেলেদের একটু পাঠদান করাচ্ছি আগায় নেওয়ার জন্য আরকি। সরকারি নির্দেশনায় পরিক্ষার সময় কোচিং বন্ধ রাখার প্রশ্ন রাখতেই তিনি উল্টো সুরে বলেন, না না আমরা সরকারি সব নির্দেশনা মেনে চলি, তারা পরিক্ষার্থী না আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলে গুলোকে পড়াই, সিলেবাসের ঘাটতি মেটানোর জন্য।সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ বলেন, আমাদের উপজেলা প্রশাসন থেকে পরিক্ষা চলাকালীন সময়ে কোচি, আশেপাশের ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তারপরেও কেউ যদি তা অমান্য করে তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন বলেন, এসএসসি পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই তো কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সাপাহার পাইলট স্কুলে কোচিং করানোর বিষয়টি জানিনা তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উদ্দ্যোগ নিবো।এদিকে কর্তারা খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাসবানী শোনালেও প্রতিনিয়ত সন্ধ্যা নামলেই নিয়ম করে কেন্দ্রটিতে চলছে কোচিং বাণিজ্য। কবে নিবে ব্যবস্থা ? নাকি চলবে রমরমা কোচিং বানিজ্য ? প্রশ্ন অভিভাকসহ সচেতন মহলের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে Read more

তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে Read more

দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, Read more

ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।  এতে আরও ২ জন আহত হয়েছেন। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন