এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে এখন বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের নিয়ে কথা বলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।দুবাইয়ে আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হবে। ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন। উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসেবে আখ্যায়িত করলে প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন, ‘টাইগার কৌন’, যার অর্থ টাইগার কারা। পরে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ বললে তখন ‘সরি’ বলেন আফ্রিদি।বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। তার মতে বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। পাকিস্তানি এই পেসার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। কদিন ধরে খুব ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা দিতে হবে আপনাকেই। সুযোগ দেওয়া যাবে না। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো খেলতে হবে।’বাংলাদেশের কাছে হারলেও কাগজে-কলমে পাকিস্তানের ফাইনালের আশা টিকে থাকবে। সেটা হতে পারে, যদি আজ দুবাইয়ে ভারতকে হারাতে পারে বাংলাদেশ। তবে সমীকরণের জটিল হিসাব-নিকাশ না করে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমাদের পুরো মনোযোগ এখন বাংলাদেশ ম্যাচ নিয়েই। কীভাবে আমরা বাংলাদেশকে হারাব, সেই চিন্তা করছি।’শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস- টানা তিন সিরিজ জিতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। মরুর বুকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ তিন ম্যাচ খেলে জিতেছে দুটিতে। হৃদয়-লিটন-সাইফরা একদিকে ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছেন, অন্যদিকে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন মোস্তাফিজুর রহমান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Read more

সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড
সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা Read more

সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
সরিষাবাড়ীতে র‍্যাবের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন