রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৭ মে) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।দগ্ধরা হলেন- মোছা. ফাতেমা বেগম (৪০), মোছা. সাদিয়া আক্তার (২০) ও মোছা. ইসরাত (১১)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা ৩০ থেকে সাত শতাংশ দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌসী বলেন, ভোরের দিকে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আমার বোন ফাতেমা তার মেয়ে সাদিয়া ও সাদিয়ার মেয়ে ইসরাত দগ্ধ হয়। কিছুদিন আগে বোনরা নতুন এই বাসা ভাড়া নেন।তিনি বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে, মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান এলাকা স্বামী ইসমাইলের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুর থেকে একই পরিবারের তিনজন আমাদের এখানে এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ভর্তি দিয়েছি।তাদের মধ্যে, ফাতেমার ৭ শতাংশ, সাদিয়ার ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। ইসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র Read more

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন