ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক সে বিষয়ে কিছু জানা যায় নি। আজ বুধবার (০৭ মে) এ হামলার ঘটনা ঘটেছে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতীয় পুলিশের দেয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে সীমান্তে পাক সেনাদের হামলায় ১০ ভারতীয় মারা গেছেন।এর আগে মঙ্গলবার মধ্যরাতে পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।এ হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।যুদ্ধবিমান ভূপাতিত করা ছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। এ হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে Read more

দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার
দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, Read more

বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা
বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার Read more

ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার
ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন