পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে তিনি।মঙ্গলবার (৬ মে) এই ঘোষণা দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। তিনি চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে।ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ক্রিশ্চিয়ানো জুনিয়র বাবার সাথে সৌদি আরবের ক্লাব আল-নাসরেই খেলেন। তবে, বাবা সিনিয়র টিমে এবং ছেলে জুনিয়র টিমে। এর আগে, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসে খেলা হয়েছে ক্রিশ্চিয়ানো জুনিয়রের।আগামী ১৩ থেকে ১৮ মে’র মধ্যে ক্রোয়েশিয়ায় ভ্লাটকো মার্কোভিক যুব টুর্নামেন্টে জাপান, গ্রিস ও ইংল্যান্ডে বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নামতে পারেন ক্রিশ্চিয়ানো ডস সান্তোস।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ Read more

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে Read more

পাঁচবিবিতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
পাঁচবিবিতে  মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা Read more

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর
বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল Read more

মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ
মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের মধ্যে মেঘনা নদী দিয়ে চলাচলকারী নৌ-রুটে ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। Read more

গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন