ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে কদমমুরি নামক স্থানে ঘটনাটি ঘটে। আব্দুল আওয়াল কুড়িঘর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল আওয়াল বাড়ির অদূরে একটি খোলা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তিনি শুকাতে দেওয়া ধান জমাতে গেলে এ সময় বজ্রপাতে মারা যান তিনি।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।থানার ওসি আঃ রাজ্জাক বলেন, বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন
কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে Read more

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬
পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত
কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। এতে জেলার প্রায় সব ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে Read more

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন