ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার (৭ মে) ভোরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।পাম্পোর এলাকার দক্ষিণ উয়ান গ্রামের (যেখানে ঘটনাটি ঘটেছে) স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দার বলেন, ‘আকাশে প্রচণ্ড আগুন জ্বলছিল। তারপর আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পাই।’ জানা গেছে, আগুন নেভাতে দমকলকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে। ঘটনার পরপরই পুলিশ ও সামরিক কর্মকর্তারা এলাকাটি সিল করে দেন। তবে একজন ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলটকে হাসপাতালে নেয়া হয়েছে।এটি উয়ান গ্রামের দুর্ঘটনার মতো একই ঘটনা কিনা তা স্পষ্ট নয়।এর আগে একজন পাকিস্তানি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও স্থানীয় প্রশাসন পরে দাবি করেছে যে, পাকিস্তানি বাহিনী গুলিতে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী

বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় Read more

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ Read more

হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে
হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে

ভোরের আকাশে সূর্যের আলো ফোঁটার সাথে সাথেই আবাদি জমিতে শুরু হয় হাজারখানেক অস্থায়ী কৃষি শ্রমিকের এক কর্মকৌশল। পশ্চিমাকাশে সূর্য ডোবার Read more

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, আছে নির্যাতনের চিহ্ন
৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, আছে নির্যাতনের চিহ্ন

ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন