পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভারত-শাসিত কাশ্মিরের প্রধান বিমানবন্দরসহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোসহ একাধিক বিমান সংস্থা।এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’ অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে।’  যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।একইভাবে ইন্ডিগো জানিয়েছে, ‘শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না।’ ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরে জোধপুর এবং বিকানের থেকেও বিমান পরিসেবা ব্যাহত হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। Read more

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক Read more

মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন