যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওলানা মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ ও রাতুল হাসান প্রমুখ। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবি জানান। অন্যথায় আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা করেন।বক্তারা আরো বলেন, নাভারন বাজারে মৃত ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রান কেড়ে নিতে পারে। সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রুত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছ গুলো অপসারন প্রয়োজন। তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) Read more

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক
ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আটক

রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন