পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।বুধবার (৭ মে) ভোরে সংবাদমাধ্যম বিবিসিকে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের হামলায় একটি মসজিদসহ একাধিক স্থানে আঘাত হেনেছে। ‘এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’। আইএসপিআরের মহাপরিচালক জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এরমধ্যে প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী।জিও টিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী দুটি শত্রু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। নিরাপত্তা সূত্রগুলো এটাকে সীমান্ত পার হয়ে আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে তারা ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানা হয়, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেয়া হয়েছিল।মোট ৯টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানানো হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’
সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে সাজিদ হত্যাকে কেন্দ্র করে ফেসবুক স্টাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম। তবে Read more

পাথরঘাটায় ছাত্রদলের কমিটি ঘোষণার পর পাল্টাপাল্টি বিক্ষোভ, শহরে উত্তেজনা
পাথরঘাটায় ছাত্রদলের কমিটি ঘোষণার পর পাল্টাপাল্টি বিক্ষোভ, শহরে উত্তেজনা

 বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দু'গ্রুপে বিভক্ত হয়ে পাল্টা পাল্টি Read more

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে হয়েছে। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন