পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। খবর জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুটি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারতের এই হামলায় কমপক্ষে ৩ পাকিস্তানি নিহত এবং ১২ জন আহত হয়েছে।নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান বিমান বাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী ভারতের এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাচ্ছে।এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশুসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা Read more

আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় Read more

সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে Read more

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন