চেক প্রতারণার একটি মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম এ আদেশ দেন।আসামি চয়নিকা চৌধুরী আজ হাজির না হওয়ায় আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। এ তথ্য জানান বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল। একইসঙ্গে আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ বন্ধ করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন।২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।মামলার অভিযোগ থেকে জানা যায়, চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চয়নিকা চৌধুরীকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন রাশেদুল ইসলাম। একইসঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা চৌধুরী বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকা চেক প্রদান করেন। তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক দিয়ে টাকা তুলে নিতে অনুরোধ করেন।পরবর্তীতে একাধিকবার চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি আদালতে এসে বিরুদ্ধে মামলা করেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। Read more

১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ
১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ

বাংলাদেশের দারুণ বোলিংয়ে ১২৯ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি Read more

লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার(১৬ মার্চ ) সকালে সরেজমিনে Read more

দেশে একদিনে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৮৮ Read more

ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা
ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে ব্রীজ থেকে ফেলে নদীতে ভাসিয়ে হত্যা করলেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন