পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর বয়সে হানিফের জীবনে শুরু হয় জীবনযুদ্ধ। তবুও থেমে নেই তার জীবনযুদ্ধ। জীবন যুদ্ধের লড়াইয়ে বেঁচে থাকার তাগিদে সব বাধা পেছনে ফেলে বেছে নিয়েছিলেন হোটেলে বাবুর্চির কাজ। পরে বরিশালের একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করতেন তিনি। খেয়ে দেয়ে ভালোই চলতো তার সংসার। হানিফ নিজের জন্য নয় অন্যের জন্যই হোটেলে রান্না করে যা আয় হতো তা দিয়েই চলতো সংসার। তবে এক সড়ক দুর্ঘটনা তার জীবনে এনে দেয় অন্ধকার জীবন। বছর চারেক আগে এক দূর্ঘটনায় তার শরীল থেকে চলে যায় একটি পা। তার পর থেকে হানিফে জীবনে নেমে আসে অন্ধকার। সংসারে লেগে থাকে অভাব। পা হারিয়ে পাঁচ সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে চলতো তার সংসার। সুস্থ থাকাকালীন সময়ে হানিফের নিজের আয় থেকে কিছু জমানো টাকা ছিলো টাকা। তা দিয়েই হয়েছে তার চিকিৎসা। তবে চিকিৎসা শেষে হানিফ একটু সুস্থ হলেও পারছিলেন না হাটতে। মানুষের কাছ থেকে সহযোগীতা নিয়ে ও নিজের পৈত্তিক সম্পত্তি বিক্রি করে হানিফ নিজের চলাফেরা করার জন্য কৃত্রিম পা লাগায়। কৃত্রিম পা দিয়ে কোনভাবে চলাফেরা করতে পারলেও সংসার চালানোর মত ছিলো না কোন ব্যবস্থা। তাই সহযোগীতার জন্য বরিশাল জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর কাছে গেলে তিনি হানিফের জীবন যুদ্ধের ঘটনা শুনেন। পাশাপাশি হানিফ পা হারানোর আগে কি কাজ করতেন তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন আমি জিলেপি বানাতে ভালো পারি। তাই তার ইচ্ছে রাস্তার পাশে ভ্যান গাড়িতে জিলাপি বিক্রি করার। পরে হাফিনের সংসার চালানোর জন্য তার ইচ্ছে পূরন করলেন মানবতার সেবক সাজ্জাদ পারভেজ সমাজসেবার সগকারী পরিচালক ও “ইভেন্ট ৮৪” গ্রুপের দায়িত্বে থাকা সাজ্জাদ পারভেজ। জিলাপি তৈরি করে বিক্রি করার জন্য সকল ধরনের সহযোগীতা করেন “ইভেন্ট ৮৪” গ্রুপের পক্ষ থেকে। নিজে দোকানে গিয়ে হানিফের জিলাপি তৈরির সকল উপকরন কিনে দেন। এর পর শুরু হয় হানিফের নতুন জীবনের নতুন পথ চলা। প্রতিদিন জিলেপি বিক্রি করেন। ক্রেতারও বেশ ভীড় করছে তার জিলাপি খেতে। হানিফ কান্না জড়িত কন্ঠে বলেন, একটি দূঘর্টনায় আমার একটি পা হারানোর পর অভাব শুরু হয় আমার সংসারে। তাই সাজ্জাদ পারভেজ ভাই’র কাছে সহযোগীতার জন্য গেলে তিনি তাদের “ইভেন্ট ৮৪” গ্রুপের পক্ষ থেকে আমাকে সকল ধরনের সহযোগী করেন। এবং আমার আয়ের উৎস হিসেবে জিলাপি তৈরি করে বিক্রির জন্য যে সমস্ত জিনিস পত্র দরকার তা তিনি কিনে দেন। হানিফ আরো বলেন, আমার কাছ থেকে তিনি নিজেও জিলেপি নিয়েছে কিনেছি। আমি তার কাছ থেকে টাকা নিতে রাজি না হলেও তিনি জিলাপির দাম দিয়ছেন। তার মত ভালো মানুষ এই দুনিয়ায় পাওয়া খুবই কষ্টকর। আমি আল্লাহর কাছে দোয়া করি “ইভেন্ট ৮৪” গ্রুপ যে আমার মত অসহায় মানুষের পাশে দাড়াতে পারে সব সময়। সাজ্জাদ পারভেজ বলেন, এক দুর্ঘটনায় পা হারান হানিফ। ৭ জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হানিফ। পঙ্গু হয়ে যাওয়ার ফলে পরিবারে নেমে আসে চরম দুর্দিন। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে পরিবারের ভরণ পোষণের অর্থ যোগাতে চরম কষ্ঠের মধ্যে পড়তে হয় তাকে। তার দুর্দশার কথা শুনে “ইভেন্ট ৮৪” গ্রুপের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগীতা করি। যদি সামনে তার আরো সহযোগীতা দরকার হয় তাও আমরা “ইভেন্ট ৮৪” গ্রুপ এর পক্ষ থেকে করবো। তিনি আরো বলেন, আমার ডায়াবেটিস থাকা সত্ত্বেও একটু জিলেপি খেলাম। বেশ সুস্বাদু ছিল। সবাইকে হানিফের দোকান থেকে জিলেপি কেনার আমন্ত্রণ রইলো। জিলেপি বিক্রি করে আবারও হানিফ ঘুরে দাঁড়াক- এটাই প্রত্যাশা তাদের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনাল মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে Read more

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল কিংবা হেঁটে চলাচলে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত Read more

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বুধবার (২৭ আগস্ট) কর Read more

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত
কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিষয়টি নিশ্চিত Read more

আজ ৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন