বরগুনার পাথরঘাটায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাকে গতিশীল করার লক্ষ্যে সোমবার (৫ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা বিএনপি অফিসের নিজস্ব হলরুমে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।কর্মীসভা আগে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের আগমন উপলক্ষে আনন্দ র‍্যালি করে পাথরঘাটা উপজেলা যুবদল।র‍্যালি শেষে পাথরঘাটা উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসীমউদ্দীন রানার সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসান আল বকর মেছালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের দুই যুগ্ন আহবায়কসহ ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা । এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাকর্মীদের মধ্যে বর্তমান আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আনন্দ বিরাজ করছে। যে সকল নেতাকর্মী বিগত ১৭ বছর দলের জন্য রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে সেই সকল নেতাকর্মীদের হাতে পাথরঘাটা যুবদলের নেতৃত্ব দেওয়া হয়েছে।সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসান আল বকর মেছাল বলেন, কেন্দ্রীয় কমিটি উপজেলা পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছে। আপনারা আমাদের উপর আত্মবিশ্বাস রাখেন আমরাও বিগত দিনে যাদের কাছে পেয়েছি বা সংগ্রামে, আন্দোলনে পেয়েছি তাদের হাতে ইউনিয়নের নেতৃত্ব দেয়া হবে।ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন রানা বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে। এই ১৭ বছরে যারা হামলা মামলার শিকার হয়েছে দলের দুঃসময়ে পাশে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ত্যাগীদের এই কমিটিতে স্থান দেওয়া হবে। আগামী ৯ এপ্রিল পাথরঘাটা সদর ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হবে এই ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক জসীম উদ্দীন রানা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর Read more

বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে ছাই
ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে ছাই

ঢাকার ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

‎ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা
‎ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন