‘মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায়’ প্রথম পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। জানা গেছে, তিনি বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনিসা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ফেল করেছেন। আর বাংলা পরীক্ষা দিতে না পারায় সেটিতেও ফেল এসেছে।এর আগে, ২৬ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছার কারণে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী সেদিন পরীক্ষা দিতে পারেনি। সে সময় সামাজিক মাধ্যমে তার কান্নার ছবি ছড়িয়ে পড়ে।দাবি করা হয়, ‘মেয়েটির বাবা বেঁচে নেই। মা সকালে মেজর স্ট্রোক করেছেন। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি।’তখন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, এই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তের বরাতে জানা যায়, মায়ের স্ট্রোকের দাবি সঠিক নয়। তাই আনিসা আহমেদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার বিষয়ে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির সে সময় গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে পরীক্ষা দিতে না পারা বিষয়ের একটি পত্রে যদি যে ৬৬ নম্বর পায়, তাহলে পাস করে যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা Read more

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামায়াত-এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও Read more

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন