বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে। সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।এদিকে. প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ দক্ষিণ যুবদল নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আসেন ঢাকায়। কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে থাকেন তারা।বিএনপি কর্মী সাজ্জাদ বলেন, আমরা ভাইয়ের নেতৃত্বে এসেছি, আগেও রাজপথে ছিলাম। আমাদের গণতন্ত্রের মা আজ দেশে ফিরছেন, এটা বড়ই আনন্দের খবর। তার আগমনে আমরা ধন্য। প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা জানাতে আমরা এসেছি।লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদ জিয়া। সেই বিশেষ বিমানেই লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (২২) ও জুঁই খাতুন (১৮) নামের নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ Read more

ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!
ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি
শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার (২৬ জুলাই) Read more

রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন