বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে। সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।এর আগে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনী জাইমা রহমান।দেশে পৌঁছে দুই পুত্রবধুকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতা-কর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে, পুলিশের অনুরোধে কাল সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’
আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’

ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক Read more

সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা Read more

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

সারাদেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ Read more

নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির
নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির

নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত Read more

নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন