লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেয়।আজ রাত ৯টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া দেশে ফেরার উদ্দেশে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসা থেকে বের হন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা থেকে বের হয়েছেন। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গাড়িতে সামনের আসনে আছেন খালেদা জিয়া। আর পেছনের সিটে আছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।জানা যায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে কাতারের আমিরের দেওয়া বিশেষ উড়োজাহাজে করে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে রওনা করবেন তিনি। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন আসছেন।লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগের উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন।লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে ২৫ জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু
নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন