১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মবিরতির ডাক দিয়েছে।সোমবার (৫ মে) থেকে তাদের এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৫ মে পর্যন্ত চলবে এ কর্মসূচি। প্রথম দফায় তারা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন।গত ২৪ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সরকারের কাছে দাবি-দাওয়া জানিয়েছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা। সেখানে তারা ৪ মে’র মধ্যে দাবি পূরণ না হলে ৫ মে থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা কর্মবিরতির ঘোষণা দেন। বেঁতবে এবার বেধে দেওয়া সময়ে দাবি মেনে না নেওয়ায় সোমবার থেকে সহকারী শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘সরকার আমাদের দাবি মেনে নেয়নি, কোনো আলোচনাও হয়নি। বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে যাচ্ছি।কখন কর্মবিরতি হবে- এমন প্রশ্নে শামছুদ্দীন মাসুদ বলেন, ‘স্কুলগুলোর সময়সূচি তো ভিন্ন। কোথাও সকাল ৮টা থেকে শুরু হয়, কোথাও ৯টায় শুরু। আমরা এজন্য যে স্কুল সকালে যখন খুলবে, শুরুতেই এক ঘণ্টা কর্মবিরতি পালন করার নির্দেশনা দিয়েছি। আশা করি, আমাদের সহকর্মীরা দাবি-দাওয়া আদায়ের এ আন্দোলনে শামিল হয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করবেন।’প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী, ৫ থেকে ১৫ মে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।তারপরও যদি দাবি-দাওয়া না মানা হয়, তাহলে ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতারা।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা
বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। রোগটি কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পেড়ে দিশেহারা উপজেলার Read more

ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা Read more

মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার Read more

পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর

জম্মু ও কাশ্মিরের দখল নিয়ে গত ৭ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন