মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উদ্দার হওয়া মাথাবিহীন লাশের হত্যা কান্ডের কাহিনী উন্মোচন করলেন মানিকগঞ্জ জেলা পিবিআই।নিহত রফিককে গাঁজা সেবনের কথা বলে রাতে ডেকে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে আঘাত, পরে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই পুলিশ।শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জ পিবিআই পুলিশের পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের অটোরিকশা চালক রফিককে তার বন্ধু নির্মাণ শ্রমিক রিপন, সজিব ও আরমান আরেকটি অটোরিকশায় করে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ-বারইল এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়।সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আরমান রফিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এরপর রিপন ধারালো দা দিয়ে রফিকের গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে। এসময় আরমান রফিকের হাত এবং সজিব তার পা ধরে রাখে। হত্যার পর তারা লাশ গুম করার উদ্দেশ্যে মাথা ও শরীর নদীতে ফেলে দেয়। তবে মাথা পানিতে ডুবে গেলেও শরীর ভেসে ওঠে। এতে আতঙ্কিত হয়ে তারা রফিকের পেট কেটে নদীর তীরে ফেলে রেখে যায়। ঘটনার পর ভোর রাতে নিহতের অটোরিকশা নিয়ে রিপন সাভার এলাকায় পালিয়ে যায়।পরে কালীগঙ্গা নদী থেকে গলাকাটা লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে রিপন, আরমান ও সবুজকে আটক করা হলে তারা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয়।পুলিশ জানায়, হত্যার পেছনের আরও কোন কারণ আছে কিনা তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতে ফের শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনার প্রাদুর্ভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন