দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হোটেলের খাবারের মান এবং দাম ঠিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, হাবিপ্রবি শাখার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। রবিবার (৪ মে) বিকেল পাঁচটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী-পরিচালক মমতাজ রুনী, দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহাসহ কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, হাবিপ্রবির শাখার প্রতিনিধিরা।এ অভিযানে খাবার তৈরির জন্য নির্ধারিত স্থান, খাবার তৈরির কাচামালসহ হোটেলগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয় এবং নির্ধারিত দামের মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয়। এসময় খাদ্যে ভেজাল এবং সংরক্ষণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে ৫ টি হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।ভর্তিচ্ছু আগত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মমতাজ রুনী। তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী এবং অভিভাবকসহ ব্যাপক জনসমাগম ঘটবে। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আজকে রংপুর বিভাগীয় কার্যালয় এবং দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের এই যৌথ অভিযান। আজকে আমরা হোটেল মালিকদেরকে সতর্ক করেছি এবং আইন সম্বন্ধে জানিয়েছি। তিনি আরও বলেন, যেখানে আমরা সমস্যা পেয়েছি তাদেরকে আজকে আমরা প্রাথমিকভাবে জরিমানা করেছি। ভর্তি পরীক্ষার পুরোটা সময় জুড়ে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং পরবর্তীতে হোটেল মালিকরা স্বাস্থ্যবিধি না মানলে আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবো।এসময় খাবারের হোটেলে অভিযানের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে অটোভ্যানচালক এবং যাত্রীদেরও সতর্ক করা হয়।উল্লেখ্য, আগামী ৫, ৬ এবং ৭ মে তিনদিন ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। চারটি ইউনিটের ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২৯৯৩ জন শিক্ষার্থী। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার
আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং বৈরাগ মোহাম্মদপুর Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ
বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ

পৃথিবীতে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, যে কখনো সফল হওয়ার স্বপ্ন দেখে না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণে-অকারণে Read more

কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া Read more

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার Read more

রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন