বাঁশখালীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবু সৈয়দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) বিকেল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল।১দিন পর রবিবার (৪ মে) সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার মৃত জামাল আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে হঠাৎ প্রবাসী আবু সৈয়দ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা ছরওয়ার কামাল জানান, আবু সৈয়দের মৃত্যু রহস্যজনক। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর সাঙ্গু নদীতে তার লাশ পাওয়া গেছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে ওই ব্যক্তি নদীতে পড়ে যান। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি অপমৃত্যু বলে মনে হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়
যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা মেলে না। ফলে সরকারি হাসপাতালে রোগীরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। Read more

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক Read more

বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত
বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। Read more

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। যার ফলে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন