নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান।লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩ মে) দিবাগত রাতে  র‍্যাব নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া পদ্মার চর এলাকার অভিযান চালিয়ে আসামী মনির সরদারকে গ্রেফতার করেন।এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদারের গ্রেফতারের খবরে বিলমাড়িয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির ফিরেছে।লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামি মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ রবিবার (৪ মে) তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

কক্সবাজারে যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
কক্সবাজারে যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দী অবস্থায় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) Read more

জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে, Read more

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু Read more

চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন

নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন