নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।  বুধবার (১৪ মে) বিকালে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। দন্ডপ্রাপ্তকে যাবজ্জীবন তৎসহ ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।আদালত সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার সাথে ময়মনসিংহের গৌরিপু্রের সাততী গ্রামের মতিউর রহমানের মেয়ে আফরোজা আক্তারের বিয়ে হয় ঘটনার ১০ বছর আগে। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয়। দ্বিতীয় সন্তান জন্মের পরপরই মারা যায়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী আলাদা হয়ে পড়েন। স্বামী স্ত্রীর খোঁজ খবর নিতো না। পরে আফরোজা আক্তারের ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে নিয়ে কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করে জীবন চালাতেন। গত ২০২০ সনের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন। এরশাদ তালাকপ্রাপ্ত হয়ে গত ২০২১ সালের ১৬ জানুয়ারি স্বপ্ননীড় গার্মেন্টসে কাজ করার সময় এরশাদ ওই বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলেকে হত্যা করে। সেই সাথে নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। প্রতিবেশিরা টের পেয়ে দরজা খুলতে অনুরোধ করে। না খোলায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদকে আটক করে এবং ছেলের মরদেহ উদ্ধার করে। এরপর স্ত্রী বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল চূড়ান্ত চার্জশিট দাখিল করলে আদালত সকল স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।   এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে Read more

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন