ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে তনয় খান (১২ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (০৪ মে) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার নওয়াপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তনয় খান ওই গ্রামের মৃত. সোহেল খান লিটনের একমাত্র পুত্র। সে আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তনয় খান বাইসাইকেল চালিয়ে বাড়ির পাশে আসাদুজ্জামান তালুকদারের পুকুরে গোসল করতে গিয়েছিল। এসময় বাদশা তালুকদারের পানি সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর সংযোগের লোড সাইডের একটি তার বাঁশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। গোসল শেষে বাড়ি ফেরার পথে সেই তারটি তনয়ের শরীরে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এবিষয়ে আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশীষ কুমার রায় জানান, বাদশা তালুকদারের সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই সংযোগে কোন গাফলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের দাবি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এদিকে পিতাহারা একমাত্র পুত্রের এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা ও পটুয়াখালী জেলায় পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি
আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এ মুহূর্তে এক Read more

দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল Read more

হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা
হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা

পাকিস্তানের কাশ্মিরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের Read more

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন