“ঐতিহ্য যেখানে জ্ঞানচর্চার উৎস” এই স্লোগান যেন মূর্ত হয়ে উঠেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার প্রাচীন চৌধুরী জমিদার বাড়িকে ঘিরে। এক সময়ের রাজকীয় গৌরবের প্রতীক এই জমিদার বাড়ি আজ আর শুধুই ইতিহাস নয়, বরং তা হয়ে উঠেছে আধুনিক শিক্ষার এক প্রাণবন্ত কেন্দ্র নাগরপুর মহিলা অনার্স কলেজ।চৌধুরী বংশের জমিদারি সূচনা ঘটে সুবিদ্ধা-খাঁ-র বংশধর যদুনাথ চৌধুরীর হাত ধরে, যিনি প্রায় ৫৪ একর জমির ওপর এই জমিদারির ভিত্তি স্থাপন করেন। তার পুত্রগণ উপেন্দ্র মোহন, জগদীন্দ্র মোহন ও শশাঙ্ক মোহন চৌধুরী জমিদারির কার্যক্রম পরিচালনা করেন। উপেন্দ্র মোহনের বড় ছেলে সতীশ চন্দ্র রায় চৌধুরী সমাজসেবার জন্য “রায় বাহাদুর” উপাধিতে ভূষিত হন। ছোট ছেলে সুরেশ চন্দ্র রায় চৌধুরী ছিলেন আধুনিক চিন্তাধারার ক্রীড়াবিদ ও ঐতিহাসিক ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি।জমিদার বাড়ির ‘বৈঠকখানা’ ভবন ছিল মোঘল ও পাশ্চাত্য স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ। তার ওপর ছিল নহবতখানা, যেখানে প্রতিদিন ভোরে সানাইয়ের সুরে ঘুম ভাঙত এলাকাবাসীর। পাশেই রঙ্গমহলের পাশে ছিল পরিবারের নিজস্ব চিড়িয়াখানা, যেখানে ময়ূর, কাকাতোয়া, হরিণ, ময়না এমনকি পরবর্তীতে বাঘ-সিংহও রাখা হয়েছিল সুরেশ চৌধুরীর ইচ্ছায়।১৯৪৭ সালের দেশভাগের পর সরকার জমিদারির সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করে। সেই ইতিহাসবাহী ভবনেই গড়ে ওঠে আজকের নাগরপুর মহিলা অনার্স কলেজ।এই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান ১৯৮৯ সালের ২৬ আগস্ট “রওশন এরশাদ মহিলা বিদ্যালয়” নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। পরবর্তীতে নব্বইয়ের দশকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় “নাগরপুর মহিলা অনার্স কলেজ”। বর্তমানে কলেজে প্রায় ১৪৭০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কলেজের কেচি গেটের পাশে আজও দৃশ্যমান জমিদার আমলের চারটি পুরোনো তালা, যা সেই সময়ের সাক্ষ্য বহন করে।সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ও সরকারি সহায়তায় মূল ভবনের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। ভগ্নপ্রায় দেয়াল মেরামত, ছাদ ঢালাই, শ্রেণিকক্ষ উন্নয়ন, বাথরুম ও পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণসহ ক্যাম্পাসজুড়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে, সবই ঐতিহ্য রক্ষা করে।সংস্কারের পর কলেজ চত্বরটি হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন। বর্তমানে প্রতিদিন নানা জায়গা থেকে আগত দর্শনার্থীদের ভিড় বাড়ছে, যাদের কেউ কেউ আসছেন ইতিহাস জানতে, কেউবা কেবল প্রাচীন সৌন্দর্য উপভোগ করতে।স্থানীয়রা বলেন, এই জমিদার বাড়িটি যদি সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়, তাহলে এটি নাগরপুরবাসী ও শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সময়ের কণ্ঠস্বর বলেন, এই কলেজ প্রতিষ্ঠার সময় জমিদারদের ২২ একর জমির মধ্যে ৫.৮১ একর কলেজের নামে বরাদ্দ দেওয়া হয়। তবে দুঃখজনকভাবে কিছু জমি এখনও বে-দখলে রয়েছে।”ইতিহাস, স্থাপত্য, ঐতিহ্য ও শিক্ষার এক অপূর্ব মিলনস্থল নাগরপুরের এই জমিদার বাড়ি সঠিক রক্ষণাবেক্ষণ ও সরকারিভাবে সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম শিক্ষনীয় ও দর্শনীয় স্থান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন Read more

২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩
২০ ঘন্টার মধ্যে  মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে  জলাশয়ের তীর  থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০  ঘন্টার মধ্যে Read more

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রাখাইন ইস্যুতে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে বাংলাদেশ কোনও চুক্তি বা সমঝোতাও করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা Read more

হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা
হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে হালিম বিক্রেতা জাহিদ ওরফে মামা জাহিদ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।নগরীর Read more

বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। Read more

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন